কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ এ ১২:৪৫ PM
কন্টেন্ট: সেবা এবং ধাপ
| ক্রং নং | সেবাসমূহের বিবরণ | কি সেবা কিভাবে পাবেন |
| ০১ | ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনেফিট) কার্যক্রম | বিনা মূল্যে এই সেবা প্রদান করা হয় এবং ইউনয়িন পরিষদ হতে অন-লাইনে আবেদন করতে হয়। উপকারভোগীর ইউনিয়ন পরিষদ হতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বা তার প্রতিনিধি, ট্যাগ অফিসার ও চুক্তিবদ্ধ এনজিও কর্মীর উপস্থিতিতে খাদ্যশস্য (চাল) প্রদান করা হয়। চুক্তিবদ্ধ এনজিওদের মাধ্যমে আয়বর্ধক ও সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। উপকারভোগীর মেয়াদকাল = ০২ বছর |
| ০২ | মা ও শিশু সহায়তা কর্মসূচি | ইউনিয়ন পরিষদ হতে অন-লাইনে আবেদন করতে হয়। ভাতাভোগীদেরকে প্রতিমাসে = ৮০০/- টাকা প্রদান করা হয়। বিনা মূল্যে এই সেবা প্রদান করা হয়। এনজিওদের মাধ্যমে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। উপকারভোগীর মেয়াদকাল = ০৩ বছর |
| ০৫ | দু:স্থ মহিলাদের কে আত্মকমর্সংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম | অত্র কার্যালয় হতে প্রশিক্ষণ প্রাপ্ত দু:স্থ ও অসহায় মহিলাদেরকে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। ১/২ বছর মেয়াদে এই সুবিধা প্রদান করা হয় এবং সার্ভিস চার্জ সহ মাসিক ১০/২২ কিস্তিতে পরিশোধ করতে হয়। |
| ০৬ | দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল | প্রতি বছর অত্র কার্যালয় হতে বিনা মূল্যে এই সেবা প্রদান করা হয়। আবেদন পত্র অত্র কার্যালয় হতে গ্রহণ করত হয়। |
| ০৭ | “কিশোর-কিশোরী ক্লাব” স্থাপন প্রকল্প | ০৯ হতে ১৯ বছর বয়স পর্যন্ত কিশোর-কিশোরী দেরকে সংগীত ও আবৃত্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ বিষয়ে ভর্তির জন্য অত্র কার্যালয় অথবা সংশ্লিষ্ট ইউনিয়নের ক্লাবে যোগাযোগ করতে হবে। প্রশিক্ষণের মেয়াদকাল = ০১ বছর |
| ০৮ | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনি সুরক্ষা | সেবাপ্রত্যাশি ঘটনার বিবরণ ও সালিশনামাসহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কালীগঞ্জ, লালমনিরহাট বরাবরে প্রতিকার চেয়ে আবেদন করতে হবে। মামলা সংক্রান্ত: আদালত কর্তৃক প্রাপ্ত মামলার তদন্তকরণ সাপেক্ষে প্রতিবেদন কোর্টে প্রেরণ করা হয়। |